ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বউয়ের সাথে ডিভোর্স: ৫০ লিটার দুধ দিয়ে গোসল করলেন প্রবাস


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ৭:১২ এএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

 ফরিদপুরের ভাঙ্গায় বউয়ের সাথে ডিভোর্স হাওয়ায় ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান শিকাদার নামে এক প্রবাসী। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর টার সময় উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, পূর্ব সদরদী এলাকার মৃত বারেক শিকদারের পুত্র সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামানের সাথে পাশ্ববর্তী ঘারুয়া গ্রামের মৃত সুলতান মাস্টারের কন্যার সোমা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। পরবর্তীতে তাদের সংসারে টি ছেলে মেয়ে হয়। কিন্তু আজ ডিভোর্স হওয়ার পর ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেন।

এই বিষয়ে বদিউজ্জামান বলেন আমার সাথে ১৭ বছর আগে পারিবারিক ভাবে সোমা আক্তারের বিবাহ হয়। বিবাহের পর থেকেই আমাদের পারিবারিক অশান্তির চলে আসছিল। তিনি পরকীয়ায় আসক্ত থাকায় আমাদের এর আগে একবার ডিভোর্স হয় পরবর্তীতে আবার আমি পারিবারিক পরিস্থিতির জন্য মেনে নিয়ে বিবাহ করি।

এইবার তাকে অনেক অনুরোধ করার পরেও তিনি ডিভোর্স চাইলে আজই স্থানীয় কাজীর মাধ্যমে ডিভোর্স হয়ে যায়। এরপর আমার সন্তান স্থানীয় ভাইয়েরা বলে দুধ দিয়ে গোসল করতে বলে। এই বিষয়ে সোমা আক্তারের যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য পাওয়া যায় নি।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর