ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ৯:৩৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।গতকাল  ১১ এপ্রিল শুক্রবার জুমাবাদ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায়  এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে  তারাবো পৌর সম্মিলিত ওলামা পরিষদের ওলামা কেরাম,  পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসাসহ নানা শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।  

সম্মিলিত ওলামা পরিষদের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন  সম্মিলিত ওলামা পরিষদের তারাবো পৌর সভাপতি  মুফতি বদরুল আলম সিলেটি। বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলফত মজলিসের রূপগঞ্জ থানা সভাপতি   ও সম্মিলিত ওলামা পরিষদের তারাবো পৌর সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম মাদানি, তারাবো পৌর বিএনপি সভাপতি তাশিক হক ওসমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, তারাবো পৌর বিএনপি অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম,  তারাবো পৌর জাসাস সভাপতি মোঃ রনি মিয়া,  সমাবেশে আরবি ভাষায় বক্তব্য দেন হাফেজ মাওলানা মুফতি মোঃ ইউনুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  সম্মিলিত ওলামা পরিষদের তারাবো পৌর সহ সভাপতি  মাওলানা আব্দুল মান্নান সিরাজী, সাংগঠনিক সম্পাদক  হাফেজ মাওলানা হাসান মহসিন, মুফতি এমরান হোসেন আজমির, যাত্রামুড়া জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল  আল মুজাহিদসহ সম্মিলিত ওলামা পরিষদের অন্যান্য ওলামা কেরামগণ। 


সমাবেশ বক্তারা বলেন  ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে অসহায়, নিরীহ, নিপীড়িত ও মজলুম ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশে  ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। এসময় বক্তারা গাজায় বর্বরোচিত ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বানও জানান।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর