ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

রূপগঞ্জে মাদক ও জুয়া বিরোধী মিছিল সভা


  • আপলোড সময় : রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ সময় : ১:০৮ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

"মাদক ছাড় কলম ধরো জুয়া ছাড় নামাজ ধরো "এই স্লোগানকে সামনে রেখে মাদক ও জুয়া বিরোধী মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ এপ্রিল  শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দরিকান্দি এলাকায় মাদক মুক্ত সমাজ গড়তে মাদক ও জুয়া বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম সমাজ শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই শতাধিক লোক অংশ নেয়। মিছিলটি দরিকান্দি ও গাবতলী এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে দুর্গাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন হাজী হাবিবুর রহমান, খোরশেদ আলম, মুফতি ফরহাদ মিয়া, আতাউর রহমান, আমিন মিয়া, শাহ আলম মিয়া, হাজী দেলোয়ার হোসেন, শাহীন ও আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন আমাদের এলাকায় মাদক ও জুয়ার ছড়াছড়ি। মাদক সেবন করে এলাকার যুবকরা বিপদে চলে যাচ্ছে। যেখানে সেখানে বসে তারা জুয়া খেলছে মাদক সেবন করছে। এগুলো এলাকায় হতে দেয়া যাবে না। বক্তারা আরো বলেন আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম। এখানে মাদক ও জুয়ার কোন স্থান নেই। আমাদের গ্রামে যারা মাদক সেবন করে তাদের কঠোর হস্তে  দমন করা হবে।  প্রয়োজনের সম্মিলিতভাবে তাদের প্রতিরোধ করা হবে। আজ থেকে মাদক বিক্রি ও সেবন বন্ধ। জুয়া খেলায় হাতেনাতে ধরতে পারলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান মাদক ও জুয়ার সাথে কোন আপস নাই। শীঘ্রই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। মাদক বিক্রেতা যত শক্তিশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন একটি ভালো উদ্যোগ। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাড়া মহল্লায় মাদক বিরোধী  কমিটি করে তাদের প্রতিহত করতে হবে। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর