ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গোয়ালন্দে আমেরিকা প্রবাসীর সহযোগিতা পেলেন আগুনে পোড়া নিঃস্ব পরিবার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৫৫ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সীমানান্তবর্তী দূর্গম চরাঞ্চল কুশাহাটা এলাকায় আগুনে পোড়া নিঃস্ব ইসলাম মোল্লার পরিবারের পাশে দাঁড়ালেন সুদূর আমেরিকা প্রবাসী (শিক্ষার্থী) মো. ফরহাদুল হক (ফরহাদ)। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ফরহাদুল হক (ফরহাদ) এর পক্ষ হতে অসহায় ইসলাম মোল্লাকে ঘর তৈরির কাজে ব্যবহৃত এক বান্ডিল ঢেউটিন দিয়ে সহযোগিতা করেন।

 মানবিক মানুষ ফরহাদুল হক রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধোপাখালি এলাকার মৃত রমজান মোল্লার ছেলে। তিনি ও তার সহধর্মিণী ২০২৫ সালের জানুয়ারি মাসে পড়াশোনার জন্য আমেরিকা গিয়েছেন।

মুঠোফোনে তিনি জানান, কয়েকটি পত্রিকায় ও অনলাইনে ইসলাম মোল্লার বাড়িতে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এরকম সংবাদ দেখে আমার খুবই খারাপ লেগেছে এজন্য একটু সহযোগিতার হাত বাড়িয়েছি। সবারই উচিৎ এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত দূর্গম কুশাহাটার চরে ইসলাম মোল্লার ৩টি ঘর, ১২টি গরু, ১১ মণ ধান, রসুন, ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর