কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া
থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান
আজ (১২ এপ্রিল) শনিবার সকাল এগারোটা টায় উপজেলার কান্দি ইউনিয়নের নয়া কান্দি
গ্রামে সড়কের পাশে জঙ্গলে অজ্ঞাত এক পুরুষের (৫০) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে
পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে
প্রেরণ করেন। পুলিশ আরো জানান মৃত ব্যক্তির পরিচায় শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্ত
সাপেক্ষ আইন গতি ব্যবস্থা গ্রহন করা হবে।
আকাশজমিন/আরআর