ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বাংলা নববর্ষকে বরণ করতে গোয়ালন্দে ব‍্যাপক প্রস্তুতি


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৭:১৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে ব‍্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে গোয়ালন্দ উপজেলা জুড়ে। পহেলা বৈশাখ বাঙালি জাতীর জন‍্য একটি ঐতিহ্যবাহী দিন। দিনটিকে বরণ করতে নানাভাবে প্রস্তুতি নেয়া হয় বাংলাদেশ জুড়ে। দেশের অন‍্যান‍্য বিভাগ জেলা ও উপজেলার মতো গোয়ালন্দ উপজেলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠান বাংলা মাসের প্রথম দিনটিকে বরণ করতে নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে।

দিনটি পালনের জন‍্য বিভিন্ন সংগঠনের পক্ষ হতে প্রচার-প্রচারণায় মুখরিত গোয়ালন্দ উপজেলার বিভিন্ন আনাচে-কানাচের অলিগলি। বৈশাখী গান-বাজনা বাজিয়ে চলছে প্রচারণা। কোনো কোনো প্রতিষ্ঠান রাস্তা, দেয়াল, উঠান বৈশাখী আল্পননায় সাজিয়ে তুলছেন। নানারকম বাহারি সাজে স্থান পেয়েছে- ঢেকি, কুলা, ঘোড়ার গাড়ি, পাখ-পাখালির ছবি, বিভিন্ন রঙের আলপনা।

বৈশাখীকে বরণ করতে গোয়ালন্দে উদ্যোগ নিয়েছে পহেলা বৈশাখ উদযাপন পর্ষদ, গোয়ালন্দ, কুমড়াকান্দি ফকিরী মেলা উদযাপন কমিটি, হাউলী কেউটিল সুবাস ফকিরের আঙ্গিনায় চরকী ঘুরানোসহ বিভিন্ন স্থান থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে। এদিন গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদ গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয় হতে সকাল সাড়ে ৮ টায় আনন্দ শোভাযাত্রা বের করে দিনব‍্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং কুমড়াকান্দি টেনু ফকিরের আঙ্গিনা থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে দিনব‍্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পাশাপাশি শহীদ স্মৃতি স্কুলের সামনে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের পসরা, হরেক রকমের মাটির তৈরি তৈজসপত্র, হরেক রকমের খাবারের পসরা বসিয়ে স্টলে বেচাকেনা চলবে সন্ধ্যা পর্যন্ত। এদিকে বিভিন্ন সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখের প্রথম দিন বিভিন্ন কার্যক্রম থাকলেও গোয়ালন্দ কুমড়াকান্দিতে ১৫৩ তম ফকিরী মেলা উদযাপন কমিটির পক্ষ হতে টেনু ফকিরের আঙ্গিনায় ৩দিন ব‍্যাপী অনুষ্ঠানের প্রথম দিন সকাল ৬ টায় তরীক্বতী নিশান উত্তোলন, সন্ধ্যা ৭ টায় তরীক্বতী আলোচনা অনুষ্ঠিত হবে।

বৈশাখীর দ্বিতীয় দিন বাদ ফজর মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ, দুপুর ২ টা হতে ধর্মীয় সংগীত (জারি গান) এবং বৈশাখীর তৃতীয় দিন দুপুর ২ টা হতে ধর্মীয় সংগীত (বিচার গান) অনুষ্ঠিত হবে। এতে হযরত শাহ টেনু ফকিরের মাজার আঙ্গিনা ফকির বাড়ীতে ১৫৩ তম ফকিরী তত্ত্ব সংলাপ (ওরশ মোবারক) পালনে বিভিন্ন জেলা হতে আগত বাউল শিল্পীরা অংশগ্রহণ করবেন।

এ ব‍্যাপারে পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক নুরুল হক মিলন বলেন, পহেলা বৈশাখ পালন উপলক্ষে গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদ বাংলা নববর্ষের দিন আনন্দ শোভাযাত্রা ও দিনব‍্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের ব‍্যবস্থা রেখেছে। এ উপলক্ষে পূর্ব প্রস্তুতি হিসাবে গোয়ালন্দ আহম্মেদ আলী গণগ্রন্থাগারে গানের প্রশিক্ষণ চলছে।

এছাড়া কুমড়াকান্দি টেনু ফকিরের আঙ্গিনা, কেউলিল সুবাস ফকিরের আঙ্গিনায় বরশি(চরকি) ঘুরানোসহ মেলা অনুষ্ঠিত হবে। এবছরের আয়োজন নিয়ে গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের ২৩তম আয়োজন অনুষ্ঠিত হবে। পহেলা বৈশাখ  উদযাপন পর্ষদের পক্ষ হতে সকলকে বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান তিনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর