ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

লালমনিরহাটে কালীগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ২:৫৪ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে কালীগঞ্জে  বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১২ এপ্রিল ) বিকেলে ৪ টায়  উপজেলার চাপারহাট চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে  এই সভা অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত শর্মা, উপজেলা নির্বাহী অফিসার  জাকিয়া সুলতানা

সভায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া,  বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং সহ নানা অপরাধ বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রমকে আরো জোড়দার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। জেলা পুলিশ মাদক ও জুয়ার বিষয়ে কোন আপোষ করবে না। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর