ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গোয়ালন্দে স্বাস্থ‍্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৫৫ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

"গ্রামে চল, গ্রাম গড়" স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গ্রামীণ পুরুষ-মহিলাদের স্বাস্থ‍্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট সংলগ্ন সাহাদৎ মেম্বার পাড়া গ্রামে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে চির সাপোর্ট কমিটির সহযোগিতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 উঠান বৈঠকে গ্রামীণ গর্ভবতী মহিলাদের গর্ভধারণের পূব প্রস্তুতি, গর্ভকালীন সেবা এবং গর্ভপাত, গর্ভপাতের পরবর্তী সেবা, ডায়াবেটিস রোগের লক্ষণ ও ক্ষতিকর দিকগুলো আলোচনা করা হয়। উঠান বৈঠকে বিস্তারিত আলোচনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ প্রান্ত দাস।

গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠন মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সচেতনতামূলক উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম‍্যানেজার মো. জুলফিকার আলী। এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট শাকিল সরদার, প‍্যারামেডিক মোছাঃ খাদিজা আক্তার, পিয়ার এডুকেটর মুন্নী আক্তার প্রমুখসহ স্থানীয় এলাকাবাসী।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর