ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মাদারীপুরে দুইদল গ্রামবাসির সংঘর্ষে দুই ওসিসহ আহত ২৫


  • আপলোড সময় : রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ সময় : ১১:৪৯ এএম

মাদারীপুর প্রতিনিধি ॥

মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে দুই ওসিসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। শনিবার রাত ৯টা থেকে রাত ১১টার পর্যন্ত রাজৈর উপজেলার বেপারীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে ৮জনই পুলিশ সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২ এপ্রিল রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ তার বন্ধুদের সাথে ঈদের আনন্দে আতশবাজি ফোটায়। এতে বাধা দেয় একই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুর। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরদিন ৩ এপ্রিল সকালে রাজৈরের বেপারীপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন।

পরে আহত জোবায়েরের বড়ভাই সালমান খান অনিক বাদী হয়ে জুনায়েদকে প্রধান আসামি করে ৬ জনের নামে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। ১২ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনিক রাজৈর বাজারে গেলে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীও। সংঘর্ষে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান, পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ‘জুনায়েদের পক্ষে নেতৃত্ব দেয় রাজৈর উপজেলা তরুণ দলের সভাপতি গোলাম মাওলা আকন। অপরপক্ষ জোবায়েরের নেতৃত্ব দেয় তার বড়ভাই সালমান খান অনিক। সংঘর্ষে থানা পুলিশের অন্তত ৮জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ টহলও দিচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর