ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রায়পুরায় শ্রীনগরে গাউছে হক দরবার ভাঙ্গায় মামলা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৭:০০ এএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় শ্রীনগরে গাউছে হক দরবার ভাঙ্গাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা মামলা দিয়ে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের বিরুদ্ধে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য ৩ দিনের আল্টিমেটাম ও পরবর্তী কর্মসূচি দেয় উলামা পরিষদ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রায়পুরা প্রেসক্লাবের সামনে 'সম্মিলিত উলামা পরিষদ রায়পুরা উপজেলা শাখা'র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 দরবারটিকে গাঁজা ও অনৈতিক কার্যকলাপের আসর হিসেবে আখ্যায়িত করে মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ মার্চ রাতে গাউছে হক দরবার শরীফটি দুর্বৃত্তরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। সেখানে পতিত আওয়ামীলীগের দোসররা অনৈতিক কাজ করতো। দরবারটির উপরে নৌকার প্রতীক লাগানো ছিলো। ওই দরবার শরীফ ভাঙ্গাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের হয়রানি করা হচ্ছে।

 পরে মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষনা করেন মুফতি সাজেদুল্লাহ সায়েম। সেখানে বলা হয় আগামী ৩ দিনের মধ্যে মিথ্যা মামলাটি তুলে নিতে হবে। না হলে এরপরদিন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাধ্যম করে জেলা প্রশাসক স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপি প্রদানের পর সন্তুষজনক উত্তর না হলে মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের করা হবে। সবশেষ শুক্রবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে একটি শালিস করা হবে বলে জানানো হয়। 

মানববন্ধনে অংশ নেন, এইচ এম নূরে আলম সিদ্দিকী, সাজেদুল্লাহ সায়েম, হাফেজ কারী মুজিবুর রহমান, মুফতি শাহ জালাল কাসেমী, মাওলানা আবুল হাসান, জবাব ফরিদ উদ্দিন, মাওলানা করির হোসেন, মাওলানা জামাল, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা হেদায়েত উলাহ, মাওলানা আলা উদ্দিন, মাওলানা ইব্রাহিম, জনাব শাহাবুদ্দিন, জনাব হাসেন, মাওলানা নুরুল্লাহ রশিদী, মাওলানা বরকত উল্লাহ রশিদী, মুফতি আল আমিন, মাওলানা যোবায়ের, মাওলানা হাবিবুর রহমান, মুফতি রফিকুল ইসলাম ও মাওলানা শরিফ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর