ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত, টাকা উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৭:২৯ পিএম

নাটোর প্রতিনিধি 

নাটোর আদালতের মালখানা থেকে ৬২ লাখ টাকাসহ প্রায় সোয়া কোটি টাকার মালামাল চুরি হয়েছে। দুজন পুলিশ সদস্য আদালতের পরিচ্ছন্নতাকর্মী এবং আদালতের বেসরকারি সহায়ক কর্মীর সহযোগিতায় এ চুরির ঘটনা ঘটান। গত শনিবার রাত পর্যন্ত ৬১ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া আদালতের বেসরকারি সহায়ক সাব্বির হোসেন নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন।  জানা গেছে, পুলিশের আবেদনের পর আদালত তাঁকে জবানবন্দি দিতে দুই ঘণ্টা সময় দেন। সাব্বির স্বেচ্ছায় জড়িত থাকার কথা স্বীকার করেন। সাব্বির আদালত পুলিশের বেসরকারি সহায়ক হিসেবে মালামাল ও কাগজপত্র আনা-নেওয়ার কাজে যুক্ত ছিলেন। 

তিনি জানান, গত বৃহস্পতিবার আদালতের কম্পিউটার অপারেটর কনস্টেবল আল আমিন (বর্তমানে বরখাস্ত), রাশেদ মাহমুদ (পরিচ্ছন্নতাকর্মী) এবং তিনি মিলে চুরির পরিকল্পনা করেন। সাব্বির মালখানার হিসাব রাখার দায়িত্বে থাকায় তিনি জানতেন, কোথায় কী আছে। অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে রাশেদ মামলার আলামত বের করার কাজে অভিজ্ঞ ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁরা মালখানায় ঢুকে মালামাল চুরি করেন। চোরাই মালের কিছু অংশ তাঁরা মালখানার পেছনের পুকুরের গর্তে লুকিয়ে রাখেন এবং বাকি অংশ কনস্টেবল আল আমিন রাজশাহীর গোদাগাড়ির বাসায় নিয়ে যান।

জেলা ডিবির ওসি নজরুল ইসলাম জানান, সাব্বিরের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল রাতে আল আমিনের গোদাগাড়ির ভাড়া বাসা থেকে ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ৬১ লাখ ছাড়িয়েছে। এ ছাড়া চুরি হওয়া প্রায় ৬২ লাখ টাকার সোনা ও রুপার অলংকারও উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে।

নাটোর আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল জানান, এ ঘটনায় গত শুক্রবার উপপরিদর্শক এনামুল হোসেন (মালখানার তদারক কর্মকর্তা) ও কনস্টেবল আশরাফুল ইসলামকে (মালখানার পাহারাদার) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ পর্যন্ত পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



এ সম্পর্কিত আরো খবর