ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাটগ্রাম ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ মে, ২০২৫ সময় : ১০:৩১ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় ভ্যানচালক জহুরুল ইসলাম (৩২) নামে একজনের  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পাটগ্রামের ঘোনাবাড়ি কদুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জহুরুল ইসলাম পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ভ্যান চালক জহুরুলের প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি ইরিনা বেগম নামে আরেকজনকে দ্বিতীয় বিয়ে করেন।

ইরিনা একজন দিনমজুর, যিনি মাটি কাটার কাজ করেন। ঘটনার দিন সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে স্বামীর খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ দেখতে পান তিনি। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন আসলে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।নিহতের মেয়ে জনি আক্তার এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী ইরিনাকে দায়ী করে বলেন, আমার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে আমার সৎ মা। আমি এর সুষ্ঠু বিচার চাই।নিহতের পরিবারের অন্যান্য সদস্যদেরও একি দাবি, এটি আত্মহত্যা নয়- পরিকল্পিত হত্যাকাণ্ড।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর/ নুরুল ফেরদৌস

 


এ সম্পর্কিত আরো খবর