ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৮:৪১ পিএম

রংপুর সংবাদদাতা

ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত ও নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে বিভাগীয় নগরীর রংপুরে আধাবেলা ধর্মঘটের পালন করছে ব্যবসায়ীরা। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বুধবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকানসহ জরুরি পণ্যের দোকানপাট খোলা রয়েছে।

বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, রংপুর নগরীর ছোট বড় বিপণীবিতান, শপিংমল এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মদদপুষ্ট কৃত্রিম রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ব্যবসায়ীরা নিজ নিজ দোকানপাট বন্ধ রেখে জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সংহতি ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন।

কর্মসূচি প্রসঙ্গে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী বলেন, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনী শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হবে।

ইসরায়েলের সকল পণ্য বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরও জানান, আজ আধাবেলা কর্মসূচি চলাকালে নগরীর সকাল দোকানপাট বন্ধ থাকবে। এতে রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতারা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবীদসহ নানা শ্রেণি পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নিয়েছে।

এদিকে আধাবেলার ধর্মঘট কর্মসূচি সফল করতে গতকাল মঙ্গলবার রাতে মিছিল ও জনসংযোগ করেছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতির নেতারা।

জনসংযোগে মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, মোটরসাইকলে পাটর্স ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর