ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাবনায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১১:৪৫ এএম

পাবনা প্রতিনিধি:

জুনিয়র ইন্সট্রক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিলসহ ৬ দফা দাবিতে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্ত্বরে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন আটকে পড়ে। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বুধবার (১৬এপ্রিল) দুপুর ১২টার দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস সড়ক হয়ে বাস টার্মিনাল গোল চত্ত্বরে জমায়েত হয়। এসময় পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এছাড়া নানা শ্লোগানে তাদের দাবি তুলে ধরছেন। অবরোধের কারণে মহাসড়কে যানবাহন আটকে দীর্ঘ সময় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীরা তাদের দাবী তুলে ধরে বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।

পাবনা সদর থানার ওসি আব্দুস ছালাম জানান, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে সড়ক অবরোধ করেছিল। আমরা সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারে সহায়তা করেছি।

আকাশজমিন/আরআর/ কাজী বাবলা


এ সম্পর্কিত আরো খবর