ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

ইসরায়েলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ দাবি

ফিলিস্তিনের পক্ষে তা'মীরুল মিল্লাত টঙ্গীর 'মার্চ মুভমেন্ট'


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১০:৪০ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)। বুধবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিলটি দুপুরে মাদ্রাসা ক্যাম্পাস থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেট ও এরশাদ নগর হয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন, “গাজায় নিরীহ মুসলমানদের ওপর যে ভয়াবহ গণহত্যা চলছে, তা বিশ্ব বিবেকের জন্য এক কলঙ্ক। এই বর্বরতা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) সভাপতি ইকবাল কবির বলেন, “আজকের এই 'মাস মুভমেন্ট' আমাদের দৃঢ় প্রতিজ্ঞাইসরায়েলের অবৈধ দখল ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা নিরব থাকবো না। প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে আমরা সরাসরি ভূমিকা রাখতে প্রস্তুত।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ইসহাক আলী বলেন, “ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হতে হবে। শিক্ষার্থীদের এই জাগরণ আমাদের আশার আলো দেখায়। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশটি সঞ্চালনা করেন টাকসুর জেনারেল সেক্রেটারি সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন এজিএস মইনুল ইসলাম, অর্থ সম্পাদক মর্তুজা হাসান ফুয়াদ, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান, প্রচার সম্পাদক নোমানসহ ছাত্র সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।

স্লোগানে মুখর ছিল গোটা এলাকা

ফিলিস্তিন চাই কিআজাদি, আজাদি!”, “বয়কট বয়কটইসরায়েল বয়কট!”, “বিশ্ব মুসলিম এক হও, লড়াই কর”—এইসব স্লোগানে উত্তাল ছিল টঙ্গীর রাজপথ।

আকাশজমিন/আরআর/ মাহবুবুর রহমান জিলানী


এ সম্পর্কিত আরো খবর