ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে যুবসমাজের উদ্যোগে নাইট টুর্নামেন্ট ফুটবল খেলা অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ২:৪৮ এএম

কটিয়াদী (কিশোরগন্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার  হালুয়াপাড়া এলাকার  যুবসমাজের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রী নাইট  ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সুবহান গোলাপ মিলিটারি,উদ্বোধন করেন  উপজেলা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক, সাবেক কাউন্সিলর  মাহফুজুর রহমান মিঠু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি  তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল,উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক লস্কর, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক লিয়াকত আলী সেলিম আহমেদ,৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল রাব্বিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই সমাজে যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে এই সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে।  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আগামী দিনে যুবসমাজকে শক্ত হাতে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে ঐক্যবদ্ধ   হয়ে কাজ করতে হবে।

তিনি  আরো বলেন, সমাজের প্রতিটা অভিভাবক  যদি তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখে তাহলে এই সমাজ থেকে মাদকের বিষাক্ত ছোবল   হতে এদেশের যুব সমাজ রক্ষা পাবে, তাই আসুন সবাই  মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

আকাশজমিন/আরআর/

 


এ সম্পর্কিত আরো খবর