উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 127
উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যার। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বর্ধনপুর গ্রামের বাসিন্দা নাজিম উদ্দীন (৩৬) ও তার ছেলে সোহানুর ইসলাম নাহিদ (২১)। অভিযানে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার বিকেলে র্যাব রাজশাহীর একটি দল রসুলপুর গ্রামের কারবালা মোড় থেকে হরিরামপুরগামী পাকা রাস্তার ধারে কিছু মাদক ব্যবসায়ী গাঁজা মজুত রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় বাবা-ছেলের মোটরসাইকেলে থাকা বাজারের একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারি আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দুর্গাপুর থানার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
আকাশজমিন/আরআর