ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১০:১১ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

ছয় দফা দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় রেলপথ অবরোধ করে রেখেছেন তারা। ফলে তিনটি ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে। 

এ দিন দুপুরে কারিগারি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভদ্রা মোড়ে যান। এরপর শিক্ষার্থীদের একাংশ সড়কের একাংশ অবরোধ করে। অপর একটি অংশ রেললাইনে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করেছেন। দুপুর আড়াইটা পর্যন্ত রেলপথ অবরোধ করে ছিলেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ছয়দফা দাবি আদায়ে নানা স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধভাবে দেওয়া পদোন্নতির রায় বাতিল করা; ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদবি পরিবর্তন করে মামলার সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করা ও উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের (দশম গ্রেড) পদ ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাসকৃত শিক্ষার্থীদেরই নিয়োগ দেওয়া।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নানামুখী অনিয়ম, বৈষম্য ও অদূরদর্শী নীতির কারণে এ খাতে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এবং দেশের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসানুল হক হিমেল জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার মতো কোনো ট্রেন নেই। তবে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ও গোপালগঞ্জ থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের রাজশাহী ঢোকার কথা ছিল। রেলপথ অবরোধ থাকায় ট্রেনগুলো নির্ধারিত সময় ঢুকতে পারেনি। অবরোধ শেষ ট্রেনগুলো স্টেশনে পৌছায়।#



এ সম্পর্কিত আরো খবর