ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

শিবগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে কর্মশালা


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ৩:৪৫ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে নেটজ বাংলাদের অর্থায়নে ও এনজিও পল্লীশ্রী কর্তৃক বাস্তবায়িত হোপ প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ঘটিকায় শিবগঞ্জ উপজেলার গাংনগর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফসিয়ার রহমান সভাপ্রধান হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

পল্লীশ্রী'র হোপ প্রকল্পের পরিচালক শামসুন নাহারের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় নারী ও কন্যাদের সুরক্ষা নিশ্চিতকরণ, মেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ার পথে সম্ভব্য ঝুঁকি প্রতিরোধ, বিদ্যালয় পর্যায়ে দেশীয় সাংস্কৃতিক চর্চার পরিবেশ সৃষ্টি, বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যালয় পর্যায়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন ও অভিযোগ বক্স স্থাপন, বিদ্যালয় পর্যায়ে শিক্ষক, অভিভাবক ও সিএসও সদস্যদের করণীয় এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও তা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, বগুড়া জেলা সিএসও'র কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ উপজেলা সিএসও সভাপ্রধান রত্না রানী বিশ্বাস, অবসর প্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন, শিক্ষক ফিরোজ আলম, উজ্জল কুমার, আকিকুন নাহার সরকার, হুমায়ন কবীর, আবু সাঈদ, আব্দুস সামাদ, হানিফ মন্ডল,

হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন, গাংনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রওশন আলী, সিএসও সদস্য জাবেদ, ফাল্গুনী, আইভি, কামরুন্নাহার, রিনা, মাহমুদা, নীলকান্ত, সিয়াম, সকালী,  শিক্ষার্থী তামিম হাসান, তানবীন নাহার, উম্মে ফাতেমা, জান্নাতুল, নুসরাত জাহান, সাখায়াত হোসেন, তামিম ইসলাম, কুমারী মৃত্তিকা রানী প্রমুখ

আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর