ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

লালমনিরহাটে ঘাস কাটতে গিয়ে বিএসএফ'র গুলিতে যুবক নিহত


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৬:০৭ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা  হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিবুল ইসলাম (২৫) নামের আহত বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। হাসিবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবারের লোকজন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য সিংগীমারী এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাসিবুল ইসলাম সিংগীমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সীমান্ত এলাকায় থাকা নিজেদের জমি থেকে দুপুরে ঘাস কাটতে যায় হাসিবুল। ঘাস কাটার এক পর্যায়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বিএসএফের একটি টহল বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে কোনো কারণ ছাড়াই খুব কাছ থেকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে হাসিবুল। এরপর রাইফেলের বাট দিয়ে তাকে আঘাত করা হয়। পরে তাকে টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। ভারত থেকে পাওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওক্লিপে দেখা গেছে, অক্সিজেন মাস্ক লাগানো হাসিবুলের মুখমন্ডলের একাংশ রক্তাক্ত। বিজিবি সূত্র জানায়, বাংলাদেশিকে গুলি করার ঘটনায় বিজিবির আহবানে গতকাল বিকাল পাঁচটায় ওই সীমান্তে পতাকা বৈঠকে অংশ নেয় বিএসএফ। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশিকে ফেরৎ চাওয়া হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী জানান, গুলিবিদ্ধ বাংলাদেশিকে ভারতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর