ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

‘প্রাণঘাতী বজ্রপাত হচ্ছে,’ সতর্ক করলেন আবহাওয়াবিদ


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:০৭ এএম

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে আজ (বৃহস্পতিবার) ‘ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের’ আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। 

সকালে দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি এ আশঙ্কার কথা লিখেছেন। তিনি লিখেছেন— সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে। দিনের সময় বৃদ্ধির সাথে সাথে রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকে রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ফলে দুপুর ১২টার মধ্যে রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।     

তিনি আরও লিখেছেন— গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাতের আঘাতের কারণে একাধিক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষক ও কৃষি শ্রমিকদের আজ সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে মাঠে কাজ করা থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। এই সময় খোলা মাঠে কৃষি কাজ করলে বজ্রপাতের কারণে মৃত্যুর প্রবল ঝুঁকি থাকবে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর