ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

এনআইডি সংশোধন নিয়ে ইসি সচিবের কড়া নির্দেশনা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১:৫৪ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে কড়া নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সচিবের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে সব এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করতে হবে কর্মকর্তাদের। বুধবার (১৬ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ নির্দেশনাটি দিয়েছেন এনআইডি বিভাগের পরিচালককে।

নির্দেশনায় বলা হয়েছে, ক ক্যাটাগরিভুক্ত অনিষ্পন্ন জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ২৪ এপ্রিলের মধ্যে, খ-১ ও খ ক্যাটাগরিভুক্ত আবেদন ৩১ মে-এর মধ্যে নিষ্পত্তিকরণসহ জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব ক্যাটগরিভুক্ত অনিষ্পন্ন ও আবেদন আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, ২০১১ সালের এক জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। এছাড়া গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার ২৬৬টি, তার মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসেবে ২০১১ থেকে এখন পর্যন্ত চার লাখ দুই হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।

বর্তমানে দেশে ভোটার রয়েছেন ১২ কোটি ৪৪ লাখের মতো। তাদের অনেকের জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর