উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 136
উত্তরাঞ্চল প্রতিনিধি
কলেজছাত্রীর
নগ্ন ছবি বানিয়ে জিমেইলে
পাঠিয়ে হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে দেওয়ার অভিযোগে মনোয়ার হোসেন মুন্নাকে (২৮) নামের এক
সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার
মুন্না জেলার পুঠিয়া উপজেলা ঝলমলিয়া বাজার এলাকার আশরাফ উদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার
র্যাব রাজশাহীর সদর
দফতর থেকে পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে। র্যাব জানায়,
বুধবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা
হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার
যুবক মনোয়ার হোসেন মুন্না একজন সাইবার অপরাধী।
তার নামে রাজশাহী নগরীর
বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
গত বছরের ১১ জুলাই দুপুরে
রাজশাহীর বরেন্দ্র জাদুঘর মোড়ের একটি ছাত্রীনিবাসে অবস্থানের
সময় মুন্না জিমেইল থেকে ভিকটিমের ব্যক্তিগত
মেইলে তৈরি করা নগ্ন
ছবি পাঠায় এবং তা ছড়িয়ে
দেওয়ার হুমকি দেয়।
এরপর
বিভিন্ন নামে অসংখ্য জিমেইল
অ্যাকাউন্ট ব্যবহার করে ভিকটিমের ব্যক্তিগত
জিমেইলে এডিট করা নগ্ন
ছবিগুলো পাঠাতে থাকে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভিকটিমের পরিচিতদের
কাছেও সেই ছবি পাঠিয়ে
বিভিন্ন অপপ্রচার চালায়।
এ
ঘটনায় ভিকটিম বাদী হয়ে মহানগরীর
বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা
করেন। পরে জড়িতকে চিহ্নিত
করে গেফতারের জন্য
থানা পুলিশের পাশাপাশি র্যাবও মাঠে
নামে। অবশেষে বুধবার সন্ধায় রাজশাহী র্যাবের একটি
আভিযানিক দল ঘটনার হোতা
সাইবার অপরাধী মুন্নাকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মুন্নাকে বৃহস্পতিবার
সকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
রাজশাহী
নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ
জানান, ‘সাইবার অপরাধী’ মনোয়ার হোসেন মুন্নাকে পর্নোগ্রাফি মামলায় আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আকাশজমিন/আরআর