ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভুল স্বীকার করে স্বজনদের লিখিত দিলেন ডা: জাহাঙ্গীর

ভৈরবের মেডিল্যাব হাসপাতলে আবারো ভুল চিকিৎসা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৪:১৩ এএম

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে আবারো ভুল চিকিৎসার শিকার হলেন শিল্পী আক্তার (৩৫) নামে এক নারী। ওই ভুক্তভোগী নারী রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগরের মো: হাসান আলীর কন্যা। এঘটনা ঘটেছে শহরের মেডিল্যাব জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারে।

সরেজমিনে শুক্রবার সকালে মেডিল্যাব হাসপাতালে গিয়ে দেখা যায় ভুল চিকিৎসার শিকার শিল্পী আক্তার দুতলায় একটি কেবিনে মুমূর্ষু অবস্থায় বেডে কাতরাচ্ছে।

এসময় স্বজনরা জানান, টিউমারের অপারেশন করার জন্য ডাক্তারের চাহিদামত ৫০হাজার টাকা কন্টাক্ট করে ভর্তি হওয়ার পর গতকাল ১৭ এপ্রিল, বৃহস্পতিবার রাত ৯টায় রোগী শিল্পী আক্তারকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এ অপারেশনের দায়িত্বে ছিলেন ওই হাসপাতালের মালিক ও রায়পুরা উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা কেএম জাহাঙ্গীর।

তার আগে আল্টাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে কর্তব্যরত নিশ্চিত হন টিউমার অপারেশনের জন্য। কিন্তু অপারেশন থিয়েটারে টিউমার অপারেশন করতে ডাক্তার রোগীর স্কীন কাটার পর পেটের ভিতরের নারীভুরির জটিলতা দেখে ভয়ে টিউমার অপসারণ না করেই পুনরায় সেলাই করে রোগীর অবস্থা জটিল থেকে অধিকতর জটিল করে তুলে। ভুল চিকিৎসার বিষয়টি ধামাচাপা দিতে ওই রোগীকে দ্রুত ঢাকায় নেয়ার জন্য স্বজনের ভয়ভীতি দেখানো হয়।

রোগীর স্বজনরা ভুল চিকিৎসার বিষয়টি বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত চাওয়ার রোগীর স্বজনদের সাথে খারাপ আচরণ করে বলে  হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন রোগীর স্বজনরা। পরে রোগীর স্বজনরা স্থানীয় লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পর ডাক্তার কেএম জাহাঙ্গীর ও শাহীন আহামেদের সাথে কথা বলেন। এসময় রোগীর ভুল চিকিৎসার কথা স্বীকার করে প্রয়োজনীয় রোগী শিল্পী আক্তারের সুস্থতার চিকিৎসার দায়ভার মেনে নিয়ে স্বজনদের লিখিত দেন হাসপাতালের মালিক ডাক্তার কেএম জাহাঙ্গীর ও শাহীন আহামেদ।

অভিযোগ রয়েছে, মেডিল্যাব হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে কিছুদিন পরপরই ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনাসহ বিভিন্ন অঙ্গহানির ঘটনা ঘটছে। এসব ঘটনা স্থানীয় প্রভাবশালী লোকজনকে ম্যানেজ করে মৃত্যু মতো ঘটনা গুলো ধামাচাপা দিলেও ওই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার কোন উন্নতি হয়নি।

গত বছরের ১ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাতেন নরসিংদীর জেলার নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকার সিএনজি চালক ইয়ামিন মিয়ার স্ত্রী সুবর্ণা বেগমের (২২) নরমাল ডেলিভারি করতে গিয়ে এইড নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠে। ঘটনার পর অভিযুক্ত নার্স সুফিয়া বেগম পালিয়ে যায়। ওই ঘটনার খবর পেয়ে ছড়িয়ে পড়লে সেখানে বৈষম্যবিরোধী ছাত্ররা, থানা পুলিশ, সেনাবাহিনীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ ঘটনাস্থলে যান।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বিষয়টি প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পান। পরে তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের নির্দেশে হাসপাতালটি সিলগালা করার কথা থাকলেও স্থানীয়দের অনুরোধে সিলগালা না করে একটি তদন্ত কমিটি গঠন করেন। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা থাকলেও রহস্যজনক কারণে নবজাতক মৃত্যুর ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে।

স্থানীয়রা, মেডিল্যাব জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারে একাধিক অপকর্মের অভিযোগ করেন। অদক্ষ নার্সদের দিয়ে চিকিৎসা কার্যক্রম চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। এদের প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের অভাব রয়েছে। যত্রতত্র ভাবে চালাচ্ছে চিকিৎসা কার্যক্রম। আয়াদের দ্বারা নরমাল ডেলিভারী ও সিজারিয়ান অপারেশন করারও অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।

এবিষয়ে অভিযুক্ত সার্জন ও হাসপাতালের মালিক ডাক্তার কেএম জাহাঙ্গীর বলেন, পরীক্ষা নিরিক্ষার করে রোগীর অপারেশনের সময় স্কীন কাটার পর দেখেন ভিতরে অন্যান্য সমস্যা থাকায় এমনটা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী রোগীর সুস্থতার জন্য চিকিৎসার সকল দায়ভার নিয়ে স্বজনদের কাছে লিখিত দেন বলে স্বীকার করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর