ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কক্সবাজার-মহেশখালী রুটে পরীক্ষামূলকভাবে চালু হলো সী-ট্রাক


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১২:৪৩ এএম

কক্সবাজার প্রতিনিধি:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কক্সবাজার-মহেশখালী রুটে আজ (১৮ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে সী-ট্রাক চালু করেছে। ২৫০ জন যাত্রী পরিবহনের ক্ষমতাসম্পন্ন এই সী-ট্রাকটি মহেশখালী দ্বীপের প্রায় ৪ লাখ বাসিন্দা ও পর্যটকদের যাতায়াত সহজ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এতে দ্বীপের অর্থনীতির গতি বাড়বে বলেও মনে করছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, সী-ট্রাকটি ২৪ এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হবে। এসময়ের মধ্যে কোনো সমস্যা না দেখা দিলে ২৫ এপ্রিল থেকে স্থায়ীভাবে এটি চালু করা হবে। বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, সী-ট্রাকের ভাড়া এখনও নির্ধারিত হয়নি। তবে আমরা ভবিষ্যতে এই রুটে ফেরিও চালু করার পরিকল্পনা করছি।

গবেষক ও লেখক মোকবুল আহমদ বলেন, মহেশখালীবাসী এবং পর্যটকদের দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বর্ষায় বকখালীর মোহনায় দুর্ঘটনার ঝুঁকি, স্পিডবোটের দীর্ঘ লাইনে দাঁড়ানো, টিকিট ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়এসব ছিল নিয়মিত ঘটনা। বিআইডব্লিউটিএ এগিয়ে এসে এই সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে। সী-ট্রাক দ্বীপবাসীর জন্য উপকারী হবে, বলেন তিনি।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে রওনা দিয়ে দুপুর ১টায় মহেশখালী জেটিঘাটে পৌঁছায় সী-ট্রাকটি। এটি দেখে দ্বীপবাসী আনন্দে উল্লসিত হয়ে ওঠেন। সচেতন নাগরিকরা বিআইডব্লিউটিএকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, বহুদিন ধরে একটি চক্র দ্বীপবাসীকে জিম্মি করে রেখেছিল। সী-ট্রাক চালুর মাধ্যমে সেই জিম্মিদশা থেকে মুক্তি মিলবে।

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, সী-ট্রাক দ্বীপের অর্থনীতিকে গতিশীল করবে এবং পর্যটনের সম্প্রসারণ ঘটাবে।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর