ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সিরাজগঞ্জে ১১ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১:১৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে ১১ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

বৃহস্পতিবার বিকাল ৪:৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস আভিযানিক দল

মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে  সিরাজগঞ্জ থানাধীন ১০নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর, কড্ডার মোড়রস্থ মিয়াবাড়ি মার্কেটের বিসমিল্লাহ সুইট ভান্ডারের সামনে ফাঁকা জায়গায় তিন জন ব্যক্তিকে তল্লাশি করে ১১ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক কারবারিরা হলেন, মোঃ এমান আলী (৪০), পিতা-মোঃ মোন্নাফ, সাং-এনায়েতপুর (গুচ্ছগ্রাম), থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, মোঃ ওয়াজেদ আলী সরকার (৬৭), পিতা-মৃত আব্দুল মজিদ সরকার, সাং-পূর্ব মোহনপুর, থানা ও জেলা-সিরাজগঞ্জ ও মোঃ ইউসুফ আলী (৪৬), পিতা-সুবহান আলী, সাং-সিনজার কুঠিরচর, থানা-ভুরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর