উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 135
উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহী
নগরীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায়
মূল আসামি নান্টুসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকালে র্যাব রাজশাহীর অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তিনি
জানান, বুধবার নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় প্রধান আসামি নান্টু ও তার সহযোগীরা
মিলে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর বাবা আকরাম হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে, পরে তিনি
মারা যান। এ ঘটনার পর বৃহস্পতিবার বোয়ালিয়া থানায় মামলা করেন নিহতের পরিবার।
মামলায়
প্রধান আসামি নান্টুসহ বিশাল, তাসিন, খোকন, অমি, শিশিরকে আসামি করা হয়েছে। মামলার পর থেকে র্যাবের একটি আভিযানিক দল আসামিদের
গ্রেফতারে মাঠে অভিযান পরিচালনা শুরু করে। এরই অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত আটটায়
নওগাঁ সদর এলাকার রাম রায়পুরাড়া আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি
নান্টু এবং তিন নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেফতার করে তারা।
তিনি
আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার
করেছে। গ্রেফতারকৃত আসামিদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। মামলার
অন্য আসামীদের গ্রেফতারেও র্যাবের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।#
আকাশজমিন/আরআর