ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাজশাহীতে সংলাপ অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৮:১৯ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীতে অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে গণমাধ্যম সংলাপে অভ্যন্তরীণ অভিবাসীদের সংকট সমাধান এবং অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শনিবার বেলা ১১ টা থেকে রাজশাহীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রবেশাধিকার এবং ন্যায়বিচার সংক্রান্ত বিষয়ে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। 

 বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি এ সংলাপের আয়োজন করে। ফস্টারিং রেসিলিয়েন্স অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস শীর্ষক প্রকল্পের আওতায় এই সংলাপ সঞ্চালনা করেন সুব্রত পাল। এসিডি প্রকল্প সমন্বয়কারী আব্দুল মতিন অনুষ্ঠানের উদ্ধেশ্য ও লক্ষ্য উপস্থাপন করেন।

সংলাপে অভ্যন্তরীণ অভিবাসনের ফলে সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা, জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি সেবা গ্রহণে জটিলতা, স্থানান্তরের ফলে বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন হওয়া, অভিবাসীদের আইনি সহায়তা পাওয়ার সীমিত সুযোগ, অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা সংলাপে উঠে আসে।

আয়োজকরা জানান, এই সংলাপের লক্ষ্য হচ্ছে গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা, যেন তারা নিয়মিতভাবে অভিবাসী ইস্যুগুলোতে প্রতিবেদন তেরি করেন এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

সংলাপে বক্তারা বলেন, অভ্যন্তরীণ অভিবাসীদের জটিল বাস্তবতা ও সমস্যাগুলো তুলে ধরতে পারলে সরকার উন্নয়ন কর্মকান্ড একদিকে যেমন বেগবান হবে অন্যদিকে এসডিজি অর্জন নিশ্চিত করতে ভূমিকা রাখবে। সংলাপে অংশগ্রহণকারীরা স্থানীয় সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য বরাদ্দকৃত তহবিল ও সেবা কার্যক্রমে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর