ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

একটুতেই রেগে যান অভিষেক


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৮:৪১ পিএম

বিনোদন ডেস্ক

বলিউডের বচ্চন পরিবারের অন্যতম অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের দাম্পত্য নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে নেটদুনিয়ায়। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও সম্পর্কের দূরত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে নেটিজেনদের মাঝে।

তবে এক সাক্ষাৎকারে এই ধরনের জল্পনার জবাবে অভিষেক বলেছিলেন, ‘এখনও তো এই আংটিটা পরে রয়েছি। যদি কিছু ঘটত, নিশ্চয়ই আপনারা আগে জানতে পারতেন।

বর্তমানে যেখানে একের পর এক সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে তাদের ‘অসম বিবাহ বলে অভিহিত করলেও অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির বন্ধন সে হিসেবে অটুট। 

এদিকে ঐশ্বরিয়া এখন বড় পর্দায় খুব একটা নিয়মিত নন। অন্যদিকে, অভিষেক বেছে নিচ্ছেন পরিণত চরিত্র। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ঘুমর। সেই ছবির প্রচারে যোগ দিয়ে ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন অভিষেক। 

সেখানে এক প্রশ্নের উত্তরে নায়ক জানান, কীভাবে ঐশ্বরয়া তাকে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করেন। বলা যায়, অভিষেক একটুতেই রেগে যান। যেমন জ্যামে আটকে কখনও রাগ নিয়ে বাড়ি ফেরেন তিনি। সেই সময় ঐশ্বরিয়া তাকে বলেন, ‘এত রাগ কিসের? ভাবার মতো আরও অনেক কিছু আছে তোমার জীবনে। পরিবার আছে, সবাই সুস্থ আছেএর বেশি আর কী চাই?’ 

অভিষেকের মতে, ঐশ্বরিয়ার এই সরল ও গভীর কথা তাকে ভারসাম্য রাখতে শেখায়। তার কথায়, ‘ওর এই মানসিক ভরসা দেওয়ার ক্ষমতাটাই আমার শক্তি। তিনি আরও জানান, করোনার কঠিন সময়েও ঐশ্বরিয়া পুরো পরিবারকে আগলে রেখেছেন। সেই সময়ও স্ত্রীই ছিলেন তাদের একমাত্র মানসিক বল। এই সাক্ষাৎকার থেকেই স্পষ্ট, জনসমক্ষে যতই জল্পনা থাক না কেন, ব্যক্তিগত জীবনে এখনও শক্ত হাতে সংসারের হাল ধরেছেন অভিষেক ও ঐশ্বরিয়া।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর