টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের
কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে রোববার গরু হৃষ্টপুষ্ট করনে গবাদিপশুতে স্টেরয়েড
হরমোন অপপ্রয়োগ কুফল বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ করা
হয়েছে।
এতে
প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। কালিহাতী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ শহীদুল আলম।
বক্তব্য
রাখেন কালিহাতী ডেইরী এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম খামারী তোফায়েল আহমেদ, আইয়ুব
আলী ও লেবু মিয়া। সভায় গরু খামারী, ঔষুধ ব্যবসায়ী ও খাদ্য ব্যবসায়ীসহ ৫০ জন অংশগ্রহন
করেন। শেষে ৪০জন খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
আকাশজমিন/আরআর