ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

‘থ্রি জিরো ভিশনের ওপর জোর দিতে বিশ্ববাসীর আহ্বান’


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৯:৫৮ এএম

অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববাসীর প্রতি ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ৮১তম এসক্যাপ অধিবেশনে দেওয়া ভিডিও বার্তার এ আহ্বান জানান তিনি।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৮১তম অধিবেশন আজ ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। এ অধিবেশনে ৫৩টি সদস্য রাষ্ট্র এবং ৯টি সহযোগী সদস্য একত্রিত হয়েছেন। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।

প্রফেসর ইউনূস তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন। একইসঙ্গে দেশের সংস্কার যাত্রা এবং ‘থ্রি জিরো ভিশন’ - শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন—এর ওপর জোর দেন।

তিনি জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য যুব সম্ভাবনা ও উদ্ভাবনকে কাজে লাগানোর জন্য দেশগুলির প্রতি আহ্বান জানান।

এসক্যাপ অধিবেশন বাংলাদেশকে তার অভিজ্ঞতা ভাগাভাগি করার, সহযোগিতা আরও গভীর করার এবং অন্তর্ভুক্তিমূলক ও রূপান্তরমূলক নগর সমাধানের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য ২০৩০ অ্যাজেন্ডা অর্জনের জন্য তার সংকল্প পুনর্ব্যক্ত করার জন্য একটি কৌশলগত প্ল্যাটফর্ম প্রদান করে।

সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানে প্রতিনিধিদল অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করবে এবং মূল্যবান অংশীদারিত্ব গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর