ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ সময় : ১:৩৯ এএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত স্থানীয় যুবদল নেতা শান্ত সরকারের(২৪) আজ  (২১ এপ্রিল) সোমবার সকালে মৃত্যু হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে  সোমবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা এশিয়ান বাইপাস সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকা প্রদক্ষিণ শেষে তারা প্রতিবাদ সভা করে।

পুলিশ জানায়, গত ১১এপ্রিল বিকেল ৫টায় দাউদপুরের জিন্দা এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে হিরনাল আলহাদী শাহ মাজারের পাশে শান্ত সরকার সন্ত্রাসীদের কবলে পড়ে। ২৫/২৬ সদস্যের একদল সন্ত্রাসী ছেনদা, লোহার হাতুড়ি, রামদা, লোহার রড, লাঠি, চাপাতিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার মোটরসাইকেল গতিরোধ করে শান্ত সরকারের সমস্ত শরীরে হাতুড়ি দিয়ে জখম করে। তার মোটরসাইকেলে আগুন জালিয়ে দেয়। একপর্যায়ে শান্ত সরকারের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে শান্ত সরকারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়  সোমবার সকালে শান্ত সরকারের মৃত্যু হয়। শান্ত সরকারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বেশ কিছু মামলা রয়েছে।

 

এ ব্যাপারে শান্ত সরকারের চাচা ছালাউদ্দিন সরকার বাদী হয়ে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির(৪০), তার ভাই নাঈম ফকির(৩৭), রানা ফকির(৩৫), কালনী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রোকনউদ্দিন(৪০), গোলজার হোসেন মোল্লার ছেলে মামুন মিয়া(৩৫), বাগবাড়ি গ্রামের কুসুম মোল্লার ছেলে সিয়াম মোল্লা(৩০), হিরনাল গ্রামের নুরুল ইসলাম ফকিরের ছেলে অলিউল্লাহ(৫২), হাফিজুল্লাহ ফকির(৩৫), কালনী গ্রামের ওসমান মোল্লার ছেলে জুবায়ের মোল্লা(৩৫), জিন্দা গ্রামের আমজাদ আলীর ছেলে বাদল শিকদার(৪০), বীর হাটাবো গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতাউর মিয়া(৩৫), কালনী গ্রামের মজি মোল্লার ছেলে ফরহাদ মোল্লা(৪৫), পলখান গ্রামের বছির উদ্দিনের ছেলে শাহীন আকন্দ(৩৫), কালনী গ্রামের শাহজাহান সরকারের ছেলে নয়ন সরকার(৩৫), মহাসিন মোল্লার ছেলে ইয়াকুব মোল্লা(৪২), হিরনাল গ্রামের গিয়াসউদ্দিন ফকিরের ছেলে ইদ্রিস আলী ফকির(৫৫), পলখান গ্রামের আজিজ মিয়ার ছেলে জুয়েল আকন্দ(৩৫), হিরনাল গ্রামের রকমান কাজীর ছেলে কাজী জয়নালকে(৫৫) নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, শান্ত সরকারের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাই এখন হত্যা মামলায় পরিণত হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর