ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সখীপুরে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার এক


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ১২:৪৩ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ২০ এপ্রিল (রোববার) রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ হারুন মিয়াকে (৪৫) গ্রেফতার করে। মাদক কারবারী হারুন মিয়া উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। 

জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুর ভাতিজা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার বাসায় টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। ওই বাসায় মাদক কারবারি হারুন মিয়া ভাড়া থাকতেন।

 ২১ এপ্রিল (সোমবার) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন, হারুন মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে ১০ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত হারুন কোথায় থেকে ইয়াবা কিনে সখীপুরে এনে বিক্রি করতেন তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হারুনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক কারবারী হারুনের বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। 



এ সম্পর্কিত আরো খবর