ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ২:০৬ এএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকার যুবদল নেতা শান্ত সরকারের(২৪) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ করেছে।  গতকাল ২২এপ্রিল মঙ্গলবার এশিয়ান বাইপাস সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় তারা এ মানববন্ধন করে।

মানববন্ধনে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শান্ত সরকারের আত্মীয় স্বজন এবং এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন পূর্বক মাঝিপাড়া মাটির মসজিদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দাউদপুর ইউপি সাবেক সদস্য বেলায়েত হোসেন আকন্দ।

 

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব আলম ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মকিব হোসেন, শান্ত সরকারের পিতা জসিম উদ্দিন সরকার, মা কোহিনুর বেগম, সমাজ সেবক শাহীন সরকার, যুবদল নেতা আব্দুল হাকিম ফকির ও মামলার বাদী ছালাউদ্দিন সরকার।

 

সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বাইপাস সড়কের কালনী মাঝিপাড়া এলাকা অবরোধ করে। এসময় সড়কের উভয় দিকে পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

 

এ দিকে বেলা ১১টায় শান্ত সরকারের জানাযার নামাজের মাঠে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরীফ আহম্মেদ টুটুল, ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান।

 

উল্লেখ্য গত ১১এপ্রিল দাউদপুরের জিন্দা এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে হিরনাল আলহাদী শাহ মাজারের পাশে শান্ত সরকার সন্ত্রাসীদের কবলে পড়ে। গত ২১এপ্রিল সোমবার শান্ত সরকারের মৃত্যু হয়। এ ব্যাপারে শান্ত সরকারের চাচা ছালাউদ্দিন সরকার বাদী হয়ে ১৮জনকে নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, শান্ত সরকারের হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর