ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদন্ড


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ২:৫৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজের তথ্য চেয়ে ইউএনওর ভ্রাম্যমান আদালত কতৃক দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু ১০ দিনের কারাদন্ড পেলেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মোঃ রাসেল এ রায় প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী শেখ ইমরান জানান, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে  যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির রুপ নেয়। এঘটনা উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিক সহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই রায় প্রদান করেন।

সাতক্ষীরার তালা উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম জানান, আমি উপজেলা কমপ্লেক্স ভবনের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কোনো কিছু বুঝে উঠার আগেই আমার মুখে ঘুষি মারে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরজমিনে এসে উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতানকে ১০ দিনের সাজা প্রদান করেন।

সাংবাদিক টিপু সুলতান বলেন, কাজের মান খারাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এসময় উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে কোনো প্রকার সহযোগীতা না করে কাছে থাকা ছাতা দিয়ে মারতে শুরু করে। আমি তাকে প্রতিরোধ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার বলেন, এসময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। অফিসে ফিরে শুনি আমার অফিসের উপ-সহকারী প্রকৌশলী কে মারপিট করা হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, একজন সাংবাদিক কর্তৃক আমার একজন কর্মকর্তা মারধর করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে উপস্থিত শ্রমিকদের স্বাক্ষ্য গ্রহণে ঘটনা সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে।

এঘটনায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এম হাকিম, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন সহ কর্মরত সকল সাংবাদিক বৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর