ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাবনায় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ১২:০৯ এএম

পাবনা প্রতিনিধি:

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে পাবনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।

আমার দেশ পাঠকমেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্তর সঞ্চালনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। আরো বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসসক্লাবে সাধারণ সম্পাদক আমার দেশ স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন, মানবজমিন একুশে টিভির স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমি, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক পাবনা রিপোর্টার্স ইউটিনির সাবেক সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাবের সহসম্পাদক মখলেছুর রহমান খান বিপ্লব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কালেরকন্ঠের প্রতিনিধি প্রবীর সাহা, ঢাকা পোস্টের প্রতিনিধি রাকিব হাসনাত, মহিলা দল নেত্রী ফারহানা পারভীন, সুবর্ণা হালিম, স্বেচ্ছাসেবক দলের কমল শেখ টিটু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ ওমর ফারুক প্রমুখ। মানববন্ধনে পাবনায় কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার রকতে হবে। সাংবাদিকরা কোন রাজনীতি বুঝি না। আমরা বুঝি সাংবাদিকতা। আমাদের বার বার রাজনৈতিক রোষানলে পড়তে হয়। কারও বিরুদ্ধে সংবাদ হলে তিনি সংশোধন না হয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধাচরণ করেন। মজলুম সাংবাদিককে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে কোন কিছুর সমাধান হবে না। বরং থলের বিড়াল  বের হয়ে আসবে। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে জানান। দ্রুত মামলা প্রত্যাহার করা না হলে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর