ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

টাঙ্গাইলে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে জনসংযোগ শীর্ষক সেমিনার


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ৬:১৪ এএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  ২৮ এপ্রিল (সোমবার) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। 

২০২৪-২৫ অর্থবছরে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনারে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ ইয়াসির আরাফাত, জেলা প্রবাসী কল্যাণ ডেক্স সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মন ও সহকারী কমিশনার মোছাঃ সুমনা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের  উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, রাযরু কো-অর্ডিনেটর নাজমা আক্তার, একুশে টেলিভিশন চ্যানেলের সাংবাদিক কাজী রিপন, সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার সম্পাদক মামুনুর রহমান সোহেল, টিএ ওভারসীজের স্বত্ত্বাধিকারী আঃ আজিজ ও  বিদেশ ফেরত হারুন মিয়া।  

সার্বিক আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে, তা হলো দক্ষ হয়ে বিদেশে গেলে অর্থ সম্মান দুই-ই মিলে, জনশক্তি বিদেশে পাঠানোর আগে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ হয়ে যেতে হবে, এটা প্রচারের আলোয় আনতে হবে। বিদেশগামী কর্মীদের নাম বি.এম.ই,টি’র ডাটাবেজ এ নিবন্ধন করা, বায়োমেট্রিক ফিঙ্গার ইমপ্রেশন গ্রহণ, প্রবাসীদেও বিদেশগমন সংক্রান্ত সকল তথ্য সহায়তা প্রদান, পাসপোর্ট অফিসে ঘুষ ও হয়রানি ছাড়া কাজ সম্পাদন। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর