ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:০৬ পিএম

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেইট এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী। তার চার সন্তান রয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম।  এ ঘটনায় এসআই মো. জহিরুল ইসলাম জানান, দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সেলিনা বেগম। এসময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ক্ষতবিক্ষত হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। পরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


নিহতের ছেলে ওমর ইয়াসিন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।  এসআই মো. জহিরুল ইসলাম বলেন,পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর