ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রায়পুরায় বি আর ডি বির অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:১২ পিএম

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আর ডি বি) এর ব্যবস্থাপনা কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ। দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা তাঁর হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মইনুল ইসলাম, রাজিব মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: মুছা, ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি মাহবুব, কৃষক দলের নেতা টিপু মোল্লা এবং ছাত্রদল নেতা সামছুর রহমান জয়। এছাড়াও উপস্থিত ছিলেন বি আর ডি বির সাবেক পরিচালক বায়জিদ মেম্বার ও কলেজ শাখার ছাত্রনেতা জোনাক আহম্মেদসহ আরও অনেকে। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত হানিফ উদ্দিন মোল্লা সবুজ এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রায়পুরায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন এই সময়ে সংগঠনের কার্যক্রম স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন সভাপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। নবনিযুক্ত সভাপতি হানিফ উদ্দিন মোল্লা সবুজ এক প্রতিক্রিয়ায় বলেন, “জনগণের উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।” উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর