ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৯ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম

রাজশাহীর দুর্গাপুরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৫:৪৬ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীতে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ শরীফ আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শরীফ রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 


রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শরীফ একটি সিএনজি অটোরিকশায় চড়ে দুর্গাপুর হয়ে নাটোরের নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন অস্ত্র নিয়ে।


জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ খবর পেয়ে পালি বাজারে অটোরিকশাটিকে থামার জন্য সংকেত দেয়। এ সময় শরীফ পালানোর চেষ্টা করলেও পুলিশের হাতে ধরা পড়েন। পরে তার দেহ তল্লাশী করা হলে তার কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি পাওয়া 



এ সম্পর্কিত আরো খবর