ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

গোয়ালন্দের পদ্মার এক কাতল মাছ অর্ধলক্ষ টাকায় বিক্রি


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১:৪১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পরেছে। যা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। শনিবার (৩ মে) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জামাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জামাল প্রামানিক জানায়, ভোরে তিনিসহ কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ শিকারে যায়। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মেলে না। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। সেখান থেকে জাল তুলতেই বেশ কয়েকটি ঝাঁকুনিতে বুঝতে পারে বড় কিছু আটকে আছে। পরে নৌকায় জাল তুলে দেখেন বিশাল একটি কাতল মাছ। সকালে জেলে জামাল প্রামানিক মাছটি দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ্ মৎস্য আড়তে নিয়ে আসে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে ওজন দিয়ে দেখেন মাছটি ২৮ কেজির।

 

চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে জেলে জামাল প্রামানিক মাছটি দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ্ মৎস্য আড়তে নিয়ে আসলে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮ শ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪'শ টাকায় কিনে নিই। মাছটি ফেরি ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে কেজি প্রতি ৫০ বা ১০০ টাকা বেশি দাম পেলেই বিক্রি করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর