ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

শিবগঞ্জে শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও অনুদান বিতরণ


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১২:০৩ এএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার,২ মে দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নিহত শ্রমিক নেতৃবৃন্দের পরিবারের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।

 উপজেলা শ্রমিক দলের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত।

এসময় আরো উপস্হিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মিজান, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারন সম্পাদক মীর মুন, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন,  পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, শ্রমিক দল নেতা সেকেন্দার আলী, আব্দুল গোফ্ফার, এজাজুল, সাইফুল ইসলাম, মহিলা দল নেত্রী মিনারা বেগম, তাজমেরি তুহিন, সামছুন্নাহার, খাদিজা আক্তার, জাহানারা, শিরিন প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর