ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

নাটোরে ভয়াবহ আগুনে নিঃস্ব পরিবার, দগ্ধ দম্পতি হাসপাতালে


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ১:৫৭ এএম

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ী গ্রামে শনিবার (৩ মে)গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এক পরিবারের বসতঘর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা মৃত মেছের আলীর ছেলে বাবু (৪০) এবং তার স্ত্রী পারভিন আগুনে দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা নাটোর সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান ও সাবেক ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান মন্ডল জানান, আগুনে বাবুর ঘরের ৯টি ছাগল, নগদ ৩ লাখ টাকা, ফ্রিজ, চাল, গম, ভুট্টাসহ ঘরের সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটির সদস্যরা বর্তমানে শুধুমাত্র পরনের পোশাক নিয়ে বেঁচে আছেন।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম। এছাড়াও সহানুভূতি জানাতে উপস্থিত হন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন শিকদার, জামায়াত নেতা শাহনেওয়াজ মন্ডল মামুন রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসীর অভিযোগ, ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতার জোর দাবি জানিয়েছেন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর