ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মিরসরাইয়ে খাল দখলমুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৫:৩৫ এএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৪ মে) সকাল ১১টায় উপজেলার আবুতোরাব বাজারে গোভনীয়া খাল দখল মুক্ত করতে ঘন্টাব্যাপী মানববন্ধন করে উপজেলা কৃষকদল, সচেতন নাগরিক ফোরাম, একাধিক সামাজিক সংগঠন ও এলাকাবাসী।

 মানববন্ধন শেষে মিরসরাই  উপজেলা নির্বাহী অফিসার বরাব খাল দখল মুক্ত করতে স্মারকলিপিও জামা দেন তারা। উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

 এসময় আরো বক্তব্য রাখেন, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিপন ভুঁইয়া, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা কাইয়ুম খান, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক সাহেদ আহসান, সাবেক ছাত্রনেতা শোয়াইব হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী'র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, আবুতোরাব কৈলাশগঞ্জ বাজার উন্নয়ন পরিচালনা কমিটির ক্রীড়া সম্পাদক মো. মুসলিম উদ্দিন, কৃষকদল নেতা নুরুল গনি প্রমুখ।

 এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ইতোপূর্বে গোভনীয়া, আবুতোরাব-মঘাদিয়া খাল খননের কার্যক্রম শুরু হয়েছে। আর কিছু অংশ বাকি আছে। কিন্তু আবুতোরাব বাজার এলাকায় এসে তা অদৃশ্য কারণে থমকে গেছে। এখানে অবৈধ দখলদাররা অবৈধ স্থাপনা এমনভাবে গড়ে তুলেছে যেখানে খননের জন্য একটি ড্রেজার পর্যন্ত প্রবেশের জায়গা নেই। দোকানদাররা বর্জ্য ফেলার ফলে পুরো খাল ভরাট হয়ে গেছে।

তিনি আরো বলেন, এতোমধ্যে আমরা উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড ও কৃষি কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে বাস্তব চিত্র দেখিয়েছি। সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আমরা তাদের কাছে একাধিকবার দাবী জানিয়েছি। এসবের কোন প্রতিকার না পেয়ে আমরা আজ এই কর্মসূচি হাতে নিয়েছি।

 তিনি বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সেটি যদি এই আবুতোরাব বাজারে এসে বাধাগ্রস্থ হয়, যদি এই বাজার অংশে খনন কার্যক্রম না চলে তাহলে এই কর্মসূচি কোন কাজে আসবে না।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। আবুতোরাব বাজারে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে নির্দেশনা দেয়া হয়েছে। তারা যদি সরিয়ে না নিয়ে যায় আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খনন করবো।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর