ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৩:৩২ এএম

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার দেবডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘায় বড়ইতলীর মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)। 


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে যমুনা নদীর পশ্চিম তীরে মাছ ধরার নৌকায় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর