শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আজ মঙ্গলবার (৬মে ) বিকালে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে বাউল পালা গানের কলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কুচক্রি মহলের প্ররোচনায় সাংবাদিক ওয়াহেদ ফকিরকে গ্রেফতারের প্রতিবাদে, মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ
প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে
ও প্রেসক্লাবের সহ-সভাপতি রবিউল
ইসলাম রবির সঞ্চালনায় মানববন্ধন
কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক পবন কুমার রায়,
সাংবাদিক নুরুল আমিন তালুকদার, বজলুর
রহমান, সাজু মিয়া, মোহাম্মদ
আলী, কামরুল হাসান, সোহাগ আহম্মেদ, শাহজাহান আলী, এম আর
মিজান, মিজানুর রহমান, ফারুক আহম্মেদ, আব্দুর রহমান, গোলজার রহমান, বাকি বিল্লাহ, কনক
দেব, মিনহাজ উদ্দিন, শেখর চন্দ্র টুটুল,
গোলাম রব্বানী শিপন, উৎপল কুমার মোহন্ত,
আনিছার রহমান দুলাল, ময়নুল ইসলাম, ওয়াদুদ হোসেন, জহুরুল ইসলাম সৈকত, রাব্বী হাসান সুমন, রহুল আমিন, মাহমুদুল
হাসান তৌহিদ, রাইসুল ইসলাম রনি, জাহিদুল ইসলাম,
ফজলুল হক জুয়েল, নূর
আলম, সোহেল রানা, আব্দুর রহিম, নাহিদ ইসলাম, শফিউল আলম ডিউ।
উক্ত
কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে
সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়
এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে
পরবর্তীতে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরো বড়
ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
আকাশজমিন/আরআর