ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

মহাস্থানে মাজারের ওরস উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৫:৫৯ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত পীর হজরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহঃ) এর পবিত্র ওরস শরীফ আগামীকাল ৮ মে, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে, এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা এবং পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।

বুধবার ৭মে সকাল ১১টায় মহাস্থান মাজার ও গড় এলাকা ঘুরে দেখেন এবং ওরস উপলক্ষে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, পবিত্র ওরস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।  পুলিশ সুপার জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ কার্যকলাপ রোধে পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জিয়াউর রহমান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

জেলা প্রসাশনের পক্ষ থেকে মাজারে আগত জনসাধারণকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের আহ্বান জানানো হয় এবং কোন ধরণের বিশৃঙ্খলা বা ইসলামবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর