ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আইপিএলেও ‘অপারেশন সিঁদুরের’ প্রভাব


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১২:২৮ এএম

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। যার নাম দেওয়া হয়েছেঅপারেশন সিঁদুর এর প্রভাব পড়েছে আইপিএলে। চন্ডিগড়ের এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট দল ধর্মশালায় যেতে পারছে না। যে কারণে দলটি ম্যাচ খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

আজ সন্ধ্যায় চন্ডিগড় এয়ারপোর্টে নেমে ধর্মশালা যাওয়ার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার স্টাফদের। তাদের ওই ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। কবে, কখন, কীভাবে তারা ধর্মশালা যাবে তাও পরিষ্কার করে জানানো হয়নি। দলটির ম্যাচ ১১ মে।

তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার অপেক্ষায় আছে। ধর্মশালায় বৃহস্পতিবার পাঞ্জাব সুপার কিংস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়ার কথা। ধর্মশালা ওই ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। কিন্তু নিকটস্থ বিমানবন্দর বন্ধ থাকায় ম্যাচটি হবে কিনা বা কোন পরিবর্তন আসবে কিনা তা নিয়ে সংশয়ে আছে বিসিসিআই আইপিএল কর্তৃপক্ষ। 

বিসিসিআই এই সংকট কাটিয়ে ওঠার পথ খুঁজছে। বোর্ড বিষয়টি নিয়ে সভা করেছে এবং করছে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন নির্দেশনা দিতে পারেনি। আইপিএলে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে। ম্যাচটি সূচি অনুযায়ী মাঠে গড়াবে বলেই কেবল জানানো হয়েছে। 

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে ১৫ জন নিহত হয়েছেন। পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা করে। নিহত ১৫ জনই সাধারণ মানুষ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর