ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ?

পাকিস্তানের চারটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১০:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সাথে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করেছে। বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর দেশটির বিমান চলাচল বন্ধ হয়। যদিও পরে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশসীমা সম্পূর্ণরূপে চালু আছে।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ভারতের হামলার পর পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, মিডিয়া রিপোর্ট এবং এয়ারলাইন্সের নির্দেশনায় জানা গেছে, ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর ১০মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। বিবিসি বলছে, ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। মিডিয়া রিপোর্ট এবং বিমান সংস্থাগুলোর ট্রাভেল অ্যাডভাইজরিতে এমন তথ্য পাওয়া গেছে। বন্ধ হয়ে যাওয়া এসব বিমানবন্দরের বেশিরভাগই উত্তর ভারতে। তবে এ বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর