মুন্সীগঞ্জ সংবাদদাতা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সে
যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ
ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও
তিনজন। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুর
দেড়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান
উপজেলার নিমতলা মর্ডান গার্ডেন সিটির সামনে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা
ঘটে।
সংবাদ
পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের
উদ্ধারকারী দল এবং হাইওয়ে
পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার
করে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং
আহত বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এ
ব্যাপারে সিরাজদিখান উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ারলেন্স অফিসার মো. আরিফ আনোয়ার
বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার
আগেই হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে গেছে।
অ্যাম্বুলেন্সের চাকা বাস্ট হওয়ার
কারণে চাকা ঠিক করতে
ছিল। এমন সময় দক্ষিণবঙ্গগামী
একটি যাত্রীবাহী বাস এসে অ্যাম্বুলেন্সের
যাত্রীদের ওপর উঠিয়ে দেয়।
আকাশজমিন/আরআর